চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৫:২৬ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৮ দিকে উপজেলার দৌলতদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোখলেসুর রহমান উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার সরদারপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় উপজেলার দৌলতদিয়া গ্রামের মোখলেসুর রহমান তার নিজ বাড়ির তিন তলার ছাদ থেকে টিন নামাতে গিয়ে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মোকলেসুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।