দেবহাটায় নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা ও বিজ্ঞান মেলার উদ্বোধন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৬:০৫ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা, উপজেলা সমবায় অফিসার মনোজিৎ কুমার মন্ডল, দেবহাটা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সাংস্কৃতিক মিলনমেলা ও অসাম্প্রদায়িকতার প্রতীক। এটি পুরনো বছরের গ্লানি মুছে নতুন আহ্বানে জাতীয় ঐক্য গড়ে তোলার দিন।
সকল ধর্ম-বর্ণের মানুষকে একসাথে নববর্ষ উদযাপনের আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
সভা শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দশম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়। উপজেলা মুক্ত মঞ্চে এই মেলায় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
