নীলফামারীতে ভোজ্যতেল ‘উধাও’, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল ‘উধাও’ হওয়ার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) চৌরঙ্গী মোড়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর নীলফামারী জেলা শাখা আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি সাংবাদিক আল-আমিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, মশিউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম রাজা, ডিমলা উপজেলা (ক্যাব) এর সহ-সভাপতি আনোয়ার ও কিশোরগঞ্জ উপজেলা ক্যাব এর সাধারণ সম্পাদক কায়দে আজম।

এসময় উপস্থিত ছিলেন ক্যাব (নীলফামারী)-র সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক বি এম খাজা নেওয়াজ-সহ ক্যাবের জেলা ও উপজেলার সকল সদস্য।