সিরাজগঞ্জে বেশি দামে এলপিজি বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে এ জরিমানা করা হয়।
জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ শহরে অভিযান চালানো হয়। এ অভিযানে মেয়াদোত্তীর্ণ পুষ্টি নামক ভোজ্য তেল যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল আমিন এন্টারপ্রাইজে ১৫ হাজার ও অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে মেসার্স নিপু এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া রুপচাঁদা সয়াবিন তেলের ডিলার সঞ্জয় অ্যান্ড ব্রাদার্সকে মজুদকৃত ২৩ হাজার লিটার তেল বাজারে সরবরাহ করার পরামর্শ দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
