গজারিয়া ঘোড়ার মাংস বিক্রি: জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ২০:১১ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসীরা। 

বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ ফুড ভিলেজ রেস্টুরেন্টের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শত শত গ্রামবাসী অংশ নেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক, নুরুল আমিন সরকার, মাসুম আহমেদ, মমিন মৃধা, তারেক সরকার, রাজিয়া সুলতানা আইবি প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরাস্থ একটি পরিত্যক্ত ঘরে ১৩টি জবাই করা ও একটি আহত ঘোড়া উদ্ধার করা হয়। জবাই করা এসব ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। জানা যায়, এই চক্র গত ৬ মাস যাবৎ এভাবে ঘোড়া জবাই করে তার মাংস গরুর মাংস বলে বিক্রি করতো।