রাজবাড়ীতে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৯:১৪ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজবাড়ী সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৭০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম), রাজবাড়ী।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, মোশারফ হোসেন ও সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ থাকা জরুরি। বিভাজন পরিহার করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে অপসাংবাদিকতা পরিহার করে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে।

সেমিনার ও কর্মশালায় প্রশ্নোত্তর পর্ব শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।