সিরাজগঞ্জে তেল মজুদের দায়ে ৪ জনের জেল-জরিমানা

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২০:৪১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে চারজনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন স্থানে পৃথক ৪টি অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসসাদিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন স্থানে পৃথক ৪টি অভিযান চালানো হয়েছে। এ অভিযানে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে ২ মাস করে কারাদণ্ড দেওয়া হয় এবং অপর দুইজনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছে অবৈধভাবে মজুদ করা ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল উদ্ধার করা হয়।

এ অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।