সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।
সভায় জানানো হয়, গত বছরের তুলনায় এ বছরের মার্চ মাসে জেলায় প্রায় দেড়গুণ জ্বালানি তেল বেশি এসেছে। এছাড়া সভায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ, জ্বালানি তেলের অবৈধ মজুতদারির বিরুদ্ধে অভিযান জোরদার, যানজট নিরসনে বাস থামার স্থান চিহ্নিতকরণ, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান জোরদারকরণ, সরকারি খাস জমি উদ্ধারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য।
