হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২০:৫০ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ এবং বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য আবদুস ছাত্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাব-রেজিস্ট্রি অফিসের পেশ ইমাম মাওলানা নুরুল্লাহ নুর।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন এবং পরীক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন রাইহান বিনতে মাহবুব।
এছাড়া অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ‘কচি প্রাণের আবেগ’ শীর্ষক লিখিত বক্তব্য পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী জেবা তাসনিয়া সুমাইয়া। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবিহা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান তুহিন, মো. ইউনুস মিয়া, অভিভাবক মো. নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক নুরুল আমিন, সিনিয়র শিক্ষক ইয়াসমিন আক্তার, শিরিনা আক্তার, নিলুফা আক্তার, সাংবাদিকবৃন্দ এবং সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
