বীরগঞ্জে ১ কোটি ৯ লাখ টাকার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২১:৩১ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪নং ও ৫নং ওয়ার্ডে ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বীরগঞ্জ পৌরসভার বৈদ্যের দোকান এলাকা থেকে শান্তিবাগ মসজিদ ইউনিব্লক সড়কের কেটি মঞ্জিল হতে সামসুলের বাড়ি পর্যন্ত প্রায় ৬১৫ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

উদ্বোধনকালে তিনি বলেন, “এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে এই ড্রেন নির্মাণ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে বীরগঞ্জ পৌরসভার সব ওয়ার্ডেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে মানুষ একটি সুন্দর ও পরিকল্পিত পরিবেশে বসবাস করতে পারে।”

এ উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা নিরসনসহ জনসাধারণের ভোগান্তি অনেকটাই কমবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার প্রশাসক দিপংকর বর্মন, বীরগঞ্জ থানার তদন্ত ওসি শিহাব উদ্দিন, বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান।

বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন দুলু, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী সেনা, বীরগঞ্জ যুবদলের আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম দুলাল, বীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মেহেদী হাসান, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।