বোয়ালখালীতে বর্ষবরণে রশি টান প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৫:১২ | অনলাইন সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে রশি টান প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়েজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রশি টেনে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার ( ভূমি) কানিজ ফাতেমা, থানার অফিসার ইনচার্জ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
