বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৫:১৮ | অনলাইন সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্তা ইলিশ পরিবেশনা, রশি টান প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও লোকজ মেলা।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক, জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, সদস্য এস এম মেহেদী হাসান সুজন, বোয়ালখালীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা, থানা প্রশাসন, শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা, পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল, পৌরসভা যুবদল, ছাত্রদল-সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
