বেগমগঞ্জে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৬:৫৮ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরে শহীদ আহমদ আলী মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এ বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঘাটলা আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ হাফিজ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল মাদরাসাতুদ দ্বীনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মুহাম্মদ নুরুল হক, ঘাটলা আলিম মাদরাসার সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, রাজনীতিবিদ ও সমাজ সেবক গোলাম আজম রাফি, অত্র মাদরাসার শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আহসান উল্লাহ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে কঠোর পরিশ্রম, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দাখিল পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তারা আরও বলেন, শহীদ আহমেদ আলী ৯/১১ আমেরিকার টুইন টাওয়ার হামলায় নিহত হয়েছেন। পরে তার স্মরণে অত্রএলাকার এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পড়ে তোলা হয়, দীর্ঘ দিন সুনামের সাথে অত্র প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
