বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা ক্যাম্পেইন সভা

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১০:২২ | অনলাইন সংস্করণ

  বোয়ালখালী প্রতিনিধি

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে হাম-রুবেলা বিষয়ক একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডিজিএম পল্লী বিদ্যুৎ, বিআরডিবি কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ হাসপাতালের সকল বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), মেডিকেল অফিসার (আইসিটি), এমটিইপিআই ও স্ট্যাটিস্টিশিয়ান।

আগামী ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ক্যাম্পেইনে প্রায় ২৭,০০০ ছয় মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশু টিকা পাবে। যারা আগে টিকা পেয়েছে, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তারাও এই টিকা পাবে। কোনো শিশু বাদ যাবে না।

তবে ক্যাম্পেইন চলাকালীন টিকা দেওয়ার দিন থেকে ২৮ দিন পূর্বে কেউ হামের টিকা পেয়ে থাকলে, সে এই টিকা পাবে না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে সমগ্র দেশের সঙ্গে সমন্বয় করে বোয়ালখালীতে এ ক্যাম্পেইনের উদ্বোধন হবে ২০ এপ্রিল ২০২৬। সকলকে [www.vaxepi.gov.bd-তে](http://www.vaxepi.gov.bd-তে) এমআর টিকার জন্য রেজিস্ট্রেশন করার অনুরোধ জানানো হয়েছে।

বোয়ালখালীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।