সিরাজগঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৭:২৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনারাম গ্রামের মাদ্রাসা ছাত্রী ফাহিমা খাতুনের (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফাহিমা ওই গ্রামের ওমর ফারুকের মেয়ে এবং স্থানীয় মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, নিহত ফাহিমা একই এলাকার চান্দাইকোনা দাখিল মাদ্রাসায় ৯ম শ্রেণিতে লেখাপড়া করছিল। বুধবার সন্ধ্যারাতে ওই ছাত্রীর মা লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য তাকে শাসনমূলক নানা রকম কথাবার্তা বলেন। সম্ভবত অভিমান করে ওইদিন রাতে বাবার ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় আনে এবং বৃহস্পতিবার সকালে তার লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ঘটনার প্রকৃত কারণ কারণ জানা যাবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
