চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার শহরের সি এন্ড বি পড়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী (৮) এক শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে উঠেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযুক্ত একই পাড়ার খোরশেদ আলম (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত খোরশেদ আলম সদর উপজেলা শহরের জীবননগর বাসস্ট্যান্ড পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে। বর্তমানে সি অ্যান্ড বি পাড়ার বসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সকাল ৮টার দিকে প্রতিবেশীর এক বাড়িতে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে শিশুটিকে ডেকে নেয় অভিযুক্ত খোরশেদ আলম। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।
ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়ি চলে আসে। বাড়ি গিয়ে ঘটনা তার পরিবারকে জানায়। এরপর অভিযুক্ত খোরশেদ আলম ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
শুক্রবার রাতে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে স্থানীয়রা অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম খোরশেদকে আটক করে থানা হেফাজতে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।
