পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ফিলিং স্টেশনের জরিমানা

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলাস্থ খালাশপীর ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রিতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ফিলিং স্টেশনটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।

অভিযোগে জানা গেছে, উক্ত ফিলিং স্টেশন থেকে কৌশলে প্রায়ই ড্রাম ও জারকিনে পেট্রোল বিক্রি চলছিল। পীরগঞ্জের এক সাংবাদিক এমন একটি ভিডিও ধারণ করার সময় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ উক্ত সাংবাদিককে প্রহার করে।

সাংবাদিককে প্রহারের পর ক্ষুব্ধ উপজেলা প্রশাসন উক্ত ফিলিং স্টেশনের বিরুদ্ধে এ পদক্ষেপ গ্রহণ করে।

সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম রোধে পদক্ষেপ অব্যাহত থাকবে।