জলঢাকায় এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৭৫ পরীক্ষার্থী
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৫:০৪ | অনলাইন সংস্করণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় এসএসসি-র প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৭৫ জন শিক্ষার্থী। ২০২৬ শিক্ষাবর্ষে এ উপজেলায় ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪ হাজার ৭৫২ জন।
অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুল, ভোকেশনাল এবং মাদরাসা শাখায় মোট ১ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন, ছীটমীরগঞ্জ শালনগ্রাম ফাযিল মাদরাসায় ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন, টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৮৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন এবং মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৮৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান সরকার বলেন, পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সমাপ্তও হয়েছে।
