দেবহাটায় নতুন ওসিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২১:০৫ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আলিমের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে থানার অফিসার ইনচার্জের অফিস রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ ওসি আব্দুল আলিমকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, রাকিবুল ইসলাম, আরাফাত সানি, রুবেল হোসেন, সদস্য মেহেদী মিলন, রাকিব হোসেন, মানজারুল লিটন, কেবিএ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সিনিয়র সহসভাপতি রাকিব হোসেনসহ অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী।
নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আলিম এসময় ছাত্রদল নেতৃবৃন্দকে পড়াশোনার পাশাপাশি দেশ গড়ার কাজে ভূমিকা রাখা এবং থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সহযোগিতা কামনা করেন।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, কোনো অন্যায়কারী যেন ছাড় না পায় এবং সন্ত্রাসীদের বিপক্ষে তাদের অবস্থান অব্যাহত থাকবে। ওসি এসময় সকলকে ধন্যবাদ জানান।
