কক্সবাজারে বিভিন্ন অপরাধে ১৪ জন গ্রেপ্তার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২১:৪৮ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

পর্যটন নগরী কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন মামলার ৯ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিও রয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন।
তিনি জানান, শহরে ছিনতাইকারী দমন, অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করতে এই অভিযান পরিচালনা করা হয়।
গত ২৪ ঘণ্টায় সদর থানার আওতাধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলায় ৫ জনকে আটক করা হয়।
তারা হলেন—সাইফুল ইসলাম ওরফে সাইফুল রহমান (২৬), মোহাম্মদ হোসেন (২৪), আবুল হায়াত মোহাম্মদ তারেক (২৬), মো. শফিক (২১) এবং তারেক (২০)।
এছাড়া পৃথক অভিযানে আরও ৯ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আনোয়ারুল ইসলাম (৪২), মো. কফিল উদ্দিন (১৭), নবাব মিয়া (৪৫), জাবেদ (৩০), মো. তারেক জিয়া (২৪), মুফিজ, বিধু শর্মা, মো. হানিফ (৩৬) এবং খন্দকার শাহীন ইসলাম (২০)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
