ইটভর্তি ট্রাক থেকে ভারতীয় অবৈধ ওষুধ ও ফুচকা জব্দ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৪:৩১ | অনলাইন সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ইটভর্তি ট্রাক থেকে ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষুধ ও ফুচকা জব্দ হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়।

তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষুধ ও ফুচকা লুকানো রয়েছে।

পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া অবৈধ ফুচকা ও ওষুধগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। ওষুধ ও ফুচকা সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।