সাটুরিয়ায় হেরোইনসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৬:২৯ | অনলাইন সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে সাটুরিয়া থানাধীন বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি জমিদারবাড়ি সংলগ্ন ভাটারাগামী পাকা রাস্তা থেকে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
আটককৃত বিপ্লব দাস (৫৪) বালিয়াটি এলাকার মৃত মঙ্গল দাসের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত সাটুরিয়া উপজেলার আশপাশে মাদকের ব্যবসা করে আসছিলেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
