ধুনট সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১:৪৪ | অনলাইন সংস্করণ

বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ সোলাইমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

এ সময় তিনি কলেজের ডিজিটাল পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রেজানুর ইসলাম ঠান্ডু, মাহবুবুর রহমান ফিরোজ, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার আলম সেলিম, ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।