বোয়ালখালীতে অগ্নি দুর্গত ১৯ পরিবারকে সহায়তা প্রদান
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৪:৫৫ | অনলাইন সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীতে অগ্নি দুর্গত ১৯টি পরিবারকে বিনামূল্যে ঢেউটিন, গৃহ নির্মাণ মজুরি ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের এ সহায়তা তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল হোসাইন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মোস্তাক আহমেদ খান, শওকত আলম, বিএনপি নেতা হাজী ইসহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী, ইউছুপ চৌধুরী প্রমুখ।
