বোয়ালখালীতে কৃষকদের মাঝে আউশ প্রণোদনার বীজ-সার বিতরণ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৫:১৭ | অনলাইন সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ২০০ জন কৃষককে বিনামূল্যে বীজ-সার দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে এ বীজ ও সার তুলে দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম।
তিনি বলেন, আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ৫ কেজি করে বীজ ধান, ১০ কেজি টিএপি ও ১০ এমওপি সার বিতরণ করা হয়েছে।
আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মোস্তাক আহমেদ খান, শওকত আলম, বিএনপি নেতা হাজী ইসহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী ও ইউছুপ চৌধুরী প্রমুখ।
