সিরাজগঞ্জে বাস চাপায় বৃদ্ধা নিহত

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৮:২৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় মায়া রানী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়া রানী বগুড়ার গন্ড গ্রামের দিলিপ চন্দ্র মহন্তের স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই বৃদ্ধা শনিবার সন্ধ্যায় মেয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে। কোনো অভিযোগ না থাকায় ওইদিন রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।