তীব্র গরমের পর অবশেষে চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৩৯ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

ফাইল ছবি

চুয়াডাঙ্গায় টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর দেখা মিলেছে বৃষ্টির। এতে উত্তাপ কমে জনমনে ফিরেছে স্বস্তি।

রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির সঙ্গে ঝড় হলেও তেমন কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। 

এদিকে টানা কয়েকদিনের তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষের জীবন। তীব্র গরমে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। হঠাৎ এই বৃষ্টিতে সবার মধ্যে নেমে এসেছে স্বস্তি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. জামিনুর রহমান বলেন, আজ সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাপ ছিল ১৪ দশমিক ২ মিলিমিটার।