খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিএনএ দিবস পালিত

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:০২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিএনএ দিবস পালিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে এ উপলক্ষ্যে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী জীববিজ্ঞান ও বায়োকেমিস্ট্রি ভিত্তিক কুইজ, প্রবন্ধ রচনা এবং বিজ্ঞানভিত্তিক বিতর্ক প্রতিযোগিতয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আশরাফ আলী।

তিনি বলেন, ডিএনএ-এর ভেতরেই জীবনের সকল রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্য উদ্ঘাটন করাই বিজ্ঞানীদের মূল কাজ। এ ধরনের একাডেমিক ও সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিএনএ-তে পরিবর্তন মানুষের বিভিন্ন জটিল রোগের অন্যতম কারণ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও প্রফেসর এমেরিটাস ড. হোসেন রেজা, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, বিভাগীয় শিক্ষক ড. রঞ্জিত কুমার সাহা, বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তরিকুল ইসলাম প্রমুখ।