জলঢাকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৫০ | অনলাইন সংস্করণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) জলঢাকা মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ আয়োজন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন, থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, জামায়াতে ইসলামির জেলা কর্ম ও সূরা সদস্য প্রভাষক সাদের হোসেন, উপজেলা জামায়াত আমির মোখলেছুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
খেলার সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন।
উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
আগামী ৩০ জুলাই পর্যন্ত এ খেলা চলবে বলে প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
