নির্বাচনের কারণে ৩ দিন বন্ধ দর্শনা-গেদে বন্দর

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৮:১৪ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভারতের নদিয়া জেলার বিধানসভা নির্বাচনের কারণে ৩ দিন বন্ধ থাকবে দর্শনা-গেদে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল। তবে যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশে আছেন, তারা ফিরতে পারবেন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের সূত্রমতে এ তথ্য নিশ্চিত করেছেন দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন।

তিনি জানান, আগামী ২৯ এপ্রিল ভারতের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচন। এ উপলক্ষে নদিয়া জেলার সীমান্তবর্তী চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিট হতে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা আইসিপির কাস্টমস ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী নাগরিকদের গমনাগমন বন্ধ করে দিয়েছে ভারতের গেদে বন্দর ইমিগ্রেশন।

তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক গমনাগমন করতে পারবেন। আগামী ৩০ এপ্রিল থেকে পূর্বের মতো কার্যক্রম চলবে।