শেরপুরের নকলায় ‘রক্তদানে আমরা’র উপজেলা কমিটি গঠন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৩:২৯ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’—এই শ্লোগানে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে আমরা শেরপুর’-এর নকলা উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সোহাগ মিয়া-কে সভাপতি ও সৌরভ আহমেদ সজিব-কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।
সংগঠনটির নিজস্ব প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি উজ্জল হোসেন আনাস ও সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম রনি ২৬ এপ্রিল রবিবার বিকেলে এ কমিটির অনুমোদন প্রদান করেন।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ সজিব।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মেহেরাজ ইসতিয়াক ইমন, ৪ জন সহ-সভাপতি সুমন আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, খন্দকার হাসান মাহমুদ ও রবিউল আওয়াল রনি; ৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ আল-আমিন সায়ফী, নূরউদ্দীন আহমেদ আসিফ ও সৌরভ হাসান সাগর; সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ ইমরান, অর্থ-সম্পাদক নাইবুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মাহদী হাসান, সহ-দপ্তর সম্পাদক ইয়াসিন আহমেদ লাভিন, তথ্য ও প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. বাবু হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক মো. আরিফ মিয়া, ক্রীড়া সম্পাদক আনন্দ হাসান আসিফ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাইম ইসলাম তুর্য, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন রতন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শিহাব মিয়া, ৩ জন কার্যনির্বাহী সদস্য মো. মোশারফ হোসাইন, মো. দেলোয়ার হোসেন ও মো. নাহিদ ইসলাম।
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা বলেন, ‘আমরা যেন সৎ ও নিষ্ঠার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি। তাছাড়া আমরা যেন সংগঠনটিকে সামনের দিকে দ্রুত এগিয়ে নিতে পারি এরজন্য সবার পরামর্শ ও সার্বিক সহযোগিতা দরকার।’
