রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৯:১৪ | অনলাইন সংস্করণ

  রাঙ্গামাটি প্রতিনিধি

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় এ উপলক্ষে জেলা জজ কোর্টের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক।

বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, পুলিশ সুপার আব্দুর রকিব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হোসেন হিরু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মাহাবুবুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিহির বরণ চাকমা।

তার আগে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে জজ কোর্ট প্রাঙ্গণ থেকে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০২৫ সালে সেরা আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন দুইজন। জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন অ্যাডভোকেট সুম্মিতা চাকমা ও অ্যাডভোকেট সফিউল আলম মিঞা।

রাঙ্গামাটির বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালে রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইডের মাধ্যমে ১ হাজার ১৮৩টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে উপকারভোগীর সংখ্যা ১ হাজার ৫৮৩ জন।