রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২১:২১ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চর লক্ষীপুর এলাকার মোঃ উজ্জল খানের স্ত্রী মোছাঃ আছমা, যিনি একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি; দুর্গাপুর এলাকার রওশন ফকিরের ছেলে মোঃ আশরাফুল, যার বিরুদ্ধে ৪টি সিআর ওয়ারেন্ট রয়েছে; এবং শ্রীপুর এলাকার নৈমদ্দিন খান ওরফে নয়ন খানের ছেলে আব্দুল মতিন খান, যার বিরুদ্ধে একটি সিআর ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) মোঃ আসাদুজ্জামান, এসআই (নি:) সিহাব আহমেদ, এসআই (নি:) সোহেবুর রহমান ও এসআই (নি:) সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।