চুয়েটের সাথে BAETE এর প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২২:০১ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE)-এর এক্সটার্নাল রিভিউ টিমের সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চুয়েটের সিন্ডিকেট কক্ষে চুয়েট পুরকৌশল বিভাগের বিএসসি প্রোগ্রামকে অ্যাক্রেডিটেশন বিষয়ে উভয় পক্ষের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সমাপনী সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

এসময় চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক, আইকিউএসি, চুয়েট-এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, কম্পট্রোলার মোঃ শফিকুল ইসলাম এবং চুয়েট-এর রেজিস্ট্রারের পক্ষে ডেপুটি রেজিস্ট্রার প্রবীর চন্দ্র ভৌমিক।

BAETE-এর পক্ষে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)-এর সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাকিল মোহাম্মদ রিফাত, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. মো. মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন (পি.ইঞ্জি)।

এ সময় BAETE অ্যাক্রেডিটেশনের জন্য পুরকৌশল বিভাগের বিভিন্ন প্রয়োজনীয় শর্ত প্রতিপালন হয়েছে এবং আর যে যে বিষয়ে কাজ করতে হবে তা বিশদভাবে উপস্থাপন করা হয়।