মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৬:২৯ | অনলাইন সংস্করণ

  মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী মির্জাগঞ্জে ৬টি ইউনিয়নের কৃষক কৃষাণিদের নিয়ে দিনব্যাপী কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মিলনায়তনে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল-এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিচালক কৃষিবিদ মো. আমানুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক মো. এইচ এম শামিম, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আহসান ঊল্লাহ পিন্টু, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সি প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।