চবি উপাচার্যের সঙ্গে ভিজিটিং ফুলব্রাইট স্কলার ড. সাইয়েদ আর. মাহমুদের সাক্ষাৎ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২১:৫৪ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে ওয়াহিও স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল রিসোর্স ইকোনমিকস এন্ড পলিসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ২০২৫-২৬ সেশনের ফুলব্রাইট স্কলার ড. সাইয়েদ আর. মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় উপাচার্য দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

ড. মাহমুদ ফুলব্রাইট ফেলো হিসেবে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স তার চার মাসের অবস্থান শেষে যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়া উপলক্ষ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক এবং চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

সাক্ষাৎকালে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃদ্ধি এবং উচ্চ শিক্ষা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান আগত অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি।

এসময় উপাচার্য অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে ড. মাহমুদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত করে যৌথভাবে গবেষণামূলক কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

আগত অতিথি উপাচার্যের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের এলামনাই হিসেবে এর সার্বিক অগ্রগতিতে সংযুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য এসময় ড. মাহমুদের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেন।