দিনাজপুরে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির সভা

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০:২৫ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আসন্ন পবিত্র ঈদ উল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিতকল্পে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।

সভায় দিনাজপুর জেলায় লবণের মজুদসহ ভোজ্য লবণের দৈনিক চাহিদা, লবণের মাসিক চাহিদা ও লবণের বাৎসরিক চাহিদা ও অন্যান্য বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা বিসিকের উপব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম।

আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুজন রঞ্জন সরকার, নাসিব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, জেলা ভোগ্য পণ্য পাইকারি মালিক গ্রুপের সভাপতি মিজানুর রহমান পাটোয়ারী বাবু, দিনাজপুর চেম্বারের পরিচালক মো. মঞ্জুর মুরশেদ সুমন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের আহ্বায়ক মো. আকতার আজিজ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডা. মো. গোলাম কিবরিয়া, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শুভ রায়, জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা, বিএসটিআই দিনাজপুরের প্রতিনিধি জিয়াউল হক প্রমুখ।