দেবহাটায় ৪৮ ক্যারেট কেমিক্যাল মেশানো আম বিনষ্ট
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২১:০২ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মেশানো আম বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে দেবহাটা ফুটবল মাঠে জব্দকৃত কেমিক্যাল মেশানো আম বিনষ্ট করা হয়।
কয়েকদিন আগে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট এলাকা থেকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মেশানো আম জব্দ করেন। পরে উপজেলা গোডাউনে আমগুলো কেমিক্যাল মেশানো কিনা সেটা পরীক্ষার জন্য আটক করে রাখা হয়।
উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা আমগুলো পরীক্ষা করে কেমিক্যাল মেশানো বলে প্রমাণ পান। পরে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নির্দেশনায় আমগুলো বিনষ্ট করা হয়।
দেবহাটার অতিরিক্ত দায়িত্বে থাকা কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান উপস্থিত থেকে আমগুলো বিনষ্ট করেন।
এসময় দেবহাটা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
