সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২১:৩০ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘কারিগরি দক্ষতা মেলা’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে বেসরকারী সংস্থা সিডোর আয়োজনে ও একশনএইড বাংলাদেশের অর্থায়নে একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস।

টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এবং সিডো’র নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে দক্ষতা মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মওয়া মঞ্জুরী, উন্নয়ন কর্মী মৃনাল কুমার সরকার প্রমুখ।

এসময় সেখানে বিভিন্ন স্টেকহোল্ডার, তরুণ ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কারিগারি দক্ষতা মেলার উদ্দেশ্য হলো— আগ্রহী যুবকদের চিহ্নিত করা এবং তাদের জন্য চাহিদা-ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তৈরি করা। কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে চাহিদা-ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া।

তারা আরো জানান, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করতেই এ মেলার আয়োজন।