মির্জাগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ : ০১ মে ২০২৬, ১৪:৫৯ | অনলাইন সংস্করণ

  মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

বর্ণাঢ্য এ র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, আইয়ুব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল মৃধা, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির ফরাজী প্রমুখ। 

এছাড়াও উপজেলা শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ বর্ণাঢ্য এ র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।