হাজীগঞ্জে মে দিবসে সমাজ কল্যাণ সংঘ পেইন্টার এসোসিয়েশনের বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ : ০১ মে ২০২৬, ১৭:৫৭ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ সংঘ পেইন্টার এসোসিয়েশন-এর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও দুইজন অসুস্থ শ্রমিককে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে হাজীগঞ্জ মধ্য বাজার থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজার হয়ে পুনরায় মধ্য বাজার কাপড়িয়া/বণিক পট্টিতে গিয়ে শেষ হয়।

হাজীগঞ্জ উপজেলা পেইন্টার অ্যাসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা পেইন্টার এসোসিয়েশন-এর সভাপতি মো. মিজানুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা পেইন্টার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পেইন্টার এসোসিয়েশন এর উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. রাজ্জাক মিয়া, আানোয়ার মিয়া, ফারুক মিয়া, সহ-সভাপতি ইয়াছিন, সহ-সাধারণ সম্পাদক আনিস কাজী, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ভুট্টো, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কোষাাধ্যক্ষ মো. ফিরোজ কাজী, দপ্তর সম্পাদক আবু বকর, প্রচার সম্পাদক মারুফ, নয়ন হোসেন, মাঈনউদ্দিন প্রমুখ।  

আলোচনা শেষে হাজীগঞ্জ উপজেলা পেইন্টার এসোসিয়েশন এর দুইজন অসুস্থ শ্রমিককে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পেইন্টার এসোসিয়েশন এর কার্যকরী কমিটির নেতা ও সদস্যরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।