রাজশাহীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত
প্রকাশ : ০১ মে ২০২৬, ১৮:২৫ | অনলাইন সংস্করণ

রাজশাহীতে মহান মে দিবস উপলক্ষ্যে র্যালি, মিলাদ মাহফিল, খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে রাজশাহীর পুঠিয়ায় রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সাবেক পৌর মেয়র আসাদুল হক, রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান মো. মহরম আলী, বিএনপির নেতা এ্যাড আবুল কালাম আজাদ, মমতাজুল আলম লাল্টু, জুলফিকার আলী ভুট্টু, আব্দুর রাকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং গ্রাম কল্যাণ কেন্দ্র সপুরা, রাজশাহীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
