মে দিবসে গোয়ালন্দে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ : ০১ মে ২০২৬, ২০:০২ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, গোয়ালন্দ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, পৌর শ্রমিক দলের সভাপতি ওহেদ আলী মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান ডাক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত শ্রমিক ও অতিথিদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
