টঙ্গীবাড়িতে ১৪১ জন জেলের মাঝে চাল বিতরণ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

রোববার (৩ মে) সকাল ১০টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে টঙ্গীবাড়ি উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে ইউনিয়নের ১৪১ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এপ্রিল ও মে-এই দুই মাসের জন্য প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় আয় বন্ধ হয়ে যাওয়ায় জেলেদের সহায়তায় সরকার এ উদ্যোগ নিয়েছে।