সিরাজগঞ্জে বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:০১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলায় হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে স্কুল ছাত্র বায়েজীদের (১০) মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) বিদ্যালয়ের তিন তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত বায়েজীদ সারটিয়া কলেজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার সকালে ওই বিদ্যালয়ের ৩ তলা ভবনের ছাদে গাছে পানি দিতে উঠেছিল বায়েজীদ। এ সময় সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।