রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৬:১৯ | অনলাইন সংস্করণ

  রাজশাহী ব্যুরো

দশদিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানান।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালটিতে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে মোট ১১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন শিশু।

এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের মোট ৯২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।