সিরাজগঞ্জে পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২০:২৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষকদের উত্তম কৃষি চর্চা (GAP) ও নিরাপদ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরের দিকে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। 

কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্বব্যাংক ও IFAD-এর সহায়তায় পার্টনার প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।

কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

তিনি বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদন কৌশল শেখানো হচ্ছে। উপজেলা প্রশাসন এ কাজে কৃষি বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করবে। GAP মেনে উৎপাদিত সবজি-ফলের চাহিদা দেশে-বিদেশে বাড়ছে। কৃষকরা সঠিক নিয়ম মানলে উৎপাদন খরচ কমে এবং লাভ বাড়ে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার হযরত আলী, বিএনপি নেতা স.ম আফছার আলী, আমিনুর রহমান টুটুল, আব্দুল বারিক খন্দকার, খন্দকার সাইফুল ইসলাম ও গোপাল চন্দ্র ঘোষ প্রমুখ।