রংপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২০:৪১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের পীরগাছা উপজেলার ১ নং কল্যাণী ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান নুর আলমকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।

এর আগে, সোমবার রাত পৌনে ১০টায় মাহিগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর আলম (৫৬) কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি গা-ঢাকা দিয়েছিলেন।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, নুর আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার সুনির্দিষ্ট মামলা রয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।