সিরাজগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
প্রকাশ : ০৮ মে ২০২৬, ২০:০৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে মাদক সেবনের দায়ে হালিম (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে তাকে ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে উপজেলার জামতৈল লোকনাথ মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওই যুবক একই এলাকার মৃত রবি সেখের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন এ কারাদণ্ড দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উল্লিখিত স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে মাদক সেবনের দায়ে ওই যুবককে আটক করা হয় এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে উল্লিখিত জেল-জরিমানা করা হয়েছে।
এ অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
