মাদকমুক্ত সমাজ গঠনে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৪:৫৮ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন আলোর পথের উদ্যোগে মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠনে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকালে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মতিউর রহমান, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভূট্টো প্রমুখ।

বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংস হতে বসেছে। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।